পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পূর্বধলায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মুক্তিযোদ্ধার ছেলে মেহেদী হাসান গোলাপের(২৮) হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে শুক্রবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।
উপজেলা সদরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে থানা কমপ্লেক্সের সামনের রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারগাঁও ইউনিয়নের প্রজাবতখিলা গ্রামে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়ে চিকিত্সাধীন অবস্থায় বুধবার রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায় গোলাপ। সে পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের সোহাগীডহর গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কালামের ছেলে।
তারাকান্দা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, এ ব্যাপারে নিহতের বাবা তারাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
