ধামরাই (ঢাকা) সংবাদদাতা
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন ধামরাই উপজেলা কৃষক লীগের সভাপতি পরপর দুইবার নির্বাচিত বালিয়ার ইউপি চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আহমদ হোসেন। উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির দু’বারের সভাপতি ও বাস্তা স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা আহমদ হোসেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সঙ্গেও সম্পৃক্ত আছেন। উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থিতা নিয়ে আগে থেকে গুঞ্জন থাকলেও গতকাল শুক্রবার তিনি তার প্রত্যাশার কথা ঘোষণা করেন। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ‘ধামরাইয়ে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও আমি আমার রাজনৈতিক গুরু ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ঢাকা-২০ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদের সঙ্গে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব। মনোনয়নের বিষয়টি সিনিয়র নেতৃবৃন্দের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। তবে আমি আশাবাদী।’
