তানোর (রাজশাহী) সংবাদদাতা
হাতে হারিকেন জ্বালিয়ে নির্বাচনী প্রচারণা করলেন কবির হোসেন। হাতে হারিকেন জ্বালিয়ে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তিনি ছুটে চলছেন ব্যবসায়ীদের দ্বারে দ্বারে। আর এমন নির্বাচনী প্রচারণায় ভোটারদের মাঝে বেশ সাড়া জাগিয়েছেন তিনি। উপজেলার তানোর থানামোড় বাজার বণিক সমিতির নির্বাচনে কবির হোসেন হারিকেন প্রতীক পেয়ে এই ব্যতিক্রম প্রচারণা চালাচ্ছেন।
কবির হোসেন জানান, প্রতীক যখন হারিকেন তখন জ্বালিয়েই প্রচারণায় নেমেছি। এখন হারিকেন তেমন ব্যবহার না হলেও বিদ্যুত্ চলে গেলে সে-ই পরমবন্ধু। তেমনি আমাকে হারিকেন প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে ব্যবসায়ীদের দুর্দিনে বন্ধুর মতো আলো জ্বালিয়ে যাবো। জয়ের বিষয়ে তিনি আশাবাদী।
আজ শনিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি পদে ৩জন, সাধারণ সম্পাদক পদে ৪জন ও কোষাধ্যক্ষ পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
