বেতাগীতে অবৈধ কারেন্ট জাল জব্দ

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ২১:৪৫

বেতাগী (বরগুনা) সংবাদদাতা

বরগুনার বেতাগীতে গত পাঁচ দিনে বিশেষ অভিযানে ৪ হাজার ৬ মিটার  অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। মত্স্য সম্পদ ধ্বংসকারী অবৈধ কারেন্ট জাল নির্মূলকরণের লক্ষ্যে ২১ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ও  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব আহসান সম্মিলিত এই বিশেষ অভিযান পরিচালনা করেন। উপজেলা মত্স্য কর্মকর্তা মোস্তফা আল-রাজীব ও এসআই আবুল বাশার এ সময় উপস্থিত ছিলেন।