টেকনাফ উপকূলীয় এলাকা থেকে পুলিশ গুলিবিদ্ধ একজনের মৃতদেহ উদ্ধার করেছে। লাশ পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় সুত্রে খবর পেয়ে উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের বড় ডেইলের সাগর উপকূল হতে টেকনাফ বাহারছড়া শামলাপুর তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। পরে জানা যায়, নিহত ব্যক্তি হ্নীলা পূর্ব পানখালী (হোয়াকিয়া পাড়ার) নুর আহমদের পুত্র মোহাম্মদ বেলাল (৩২)। সে ৩ সন্তানের জনক।
নিহত ব্যক্তি ৫ বছর আগে হ্নীলা পশ্চিম সিকদার পাড়া হতে বসত-বাড়ি বিক্রি করে স্বপরিবারে কক্সবাজার গিয়ে বসবাস করে আসছিল। সেখানে ফল-মূলের ব্যবসা করে জীবিকা চালিয়ে আসছিল বলে পারিবারিক সুত্রের দাবী।
