ঝিনাইদহে পান বরজে আগুন!

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ২১:৪৮

ভ্রাম্যমাণ প্রতিনিধি

বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহ সদর উপজেলার বকশিপুর গ্রামের এক কৃষকের পানের বরজ আগুনে পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ ৫ লাখ টাকার বেশি হবে বলে জানা গেছে। গ্রামবাসী জানায়, কৃষক মহসিন আলি মোল্লা সকালে বরজ থেকে পান ভেঙে ঝিনাইদহ হাটে বিক্রি করে বাড়ি আসেন। বিকালে খবর পান তার বরজে আগুন লেগেছে। গ্রামবাসীর সাথে তিনি বরজে ছুটে যান। সেখানে পৌঁছে দেখেন আগুনে পুড়ে বরজ ছাই হয়ে গেছে। পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ শত্রুতা করে বরজে আগুন ধরিয়ে দিয়েছে।

স্থানীয় কাতলামারি পুলিশ ক্যাম্প ইনচার্জ রবিউল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। তবে কেউ অভিযোগ করেনি।