ফরিদপুরে স্কুল ঘর ভস্মীভূত

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ২১:৪৮

ফরিদপুর (পাবনা) সংবাদদাতা

বৃহস্পতিবার রাতে ফরিদপুরের খাগরবাড়ীয়া গ্রামের প্রাক-প্রাথমিক স্কুল ঘর প্রতিবেশী সামাদ পাগলের লাগানো আগুনে পুড়ে গেছে।

গ্রামের মধ্যপাড়ার মন্টু প্রামাণিকের বাড়িতে মাসিক ভাড়ায় ইসলামিক ফাউন্ডেশনের অর্থায়নে ও তত্ত্বাবধানে এটি পরিচালিত হয়। মন্টু প্রামাণিক বলেন, আমার বড় ভাই প্রায় ১০/১২ বছর ধরে পাগল। তাকে পাবনা মানসিক হাসপাতালসহ বিভিন্ন জায়গায় চিকিত্সা করানো হচ্ছে। তিনি এখন অনেকটা ভালো। তবে হঠাত্ করে ওই রাতে স্কুল ঘরের বেড়ায় ম্যাচ লাইট দিয়ে আগুন লাগিয়ে দেন। পরে প্রতিবেশী এবং ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্কুলের শিক্ষক মাহমুদা খাতুন জানান, টিনের ঘর, আসবাবপত্র ও বইসহ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।