ঝিনাইদহে ভাইয়ের হাতে ভাই খুন

আপডেট : ০৯ মার্চ ২০২১, ১৭:৩৯

ঝিনাইদহের মহেশপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রে আঘাতে নিহত হলেন বড় ভাই। মঙ্গলবার (৯ মার্চ) উপজেলার আজমপুর ইউনিয়নের কুলবাগান গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কুলবাগান গ্রামের মৃত আজিদ বক্রের বড় ছেলে উসমান ও ছোট ছেলে আলম হোসেনের সঙ্গে জমিজমা বিরোধকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। বড়ভাই উসমান প্রতিবাদ করলে তার ছোট ভাই আলম হোসেন ধারালো অস্ত্র দিয়ে বড় ভাই উসমানকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

মহেশপুর থানার এসআই আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজন নিহত হয়েছেন এবং তিনজন গুরুতর আহত হয়েছে। আহতদেরকে যশোর মেডিলকে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং লাশ ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে। 

ইত্তেফাক/এসসিএস