সপ্তাহের সেরা চাকরি

আপডেট : ০৯ মার্চ ২০২১, ২০:১২

 

জাতীয় সংসদে ৮৫ জনের চাকরির সুযোগ

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ৬টি পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওই ৬ পদে মোট ৮৫ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ১০ মার্চ। পূর্ণকালীন এ কাজের জন্য আবেদন করা যাবে ৯ এপ্রিল পর্যন্ত।

অফিস সহায়ক, অফিস সহায়ক কাম চাবিরক্ষক, সহকারী ডেসপাস রাইডার, কামরা পরিচালক/পরিচারিকা, নিরাপত্তাপ্রহরী, পরিচ্ছন্নতাকর্মী পদে আবেদন করার আগে নিজ জেলা আছে কি না, তা দেখে নিতে হবে।

পদের নাম:অফিস সহায়ক, পদের সংখ্যা ৩৭

যোগ্যতা: কমপক্ষে এসএসসি পাস। বেতন-৮২৫০-২০০১০ টাকা

পদের নাম :অফিস সহায়ক কাম চাবিরক্ষক পদের সংখ্যা ৩

যোগ্যতা: কমপক্ষে এসএসসি পাস। বেতন ৮২৫০-২০০১০ টাকা

পদের নাম :সহকারী ডেসপাস রাইডার। পদের সংখ্যা ৬

যোগ্যতা: কমপক্ষে এসএসসি পাস। মোটরসাইকেল চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন-৮২৫০-২০০১০ টাকা

পদের নাম :কামরা পরিচারক/পরিচারিকা। পদের সংখ্যা ১২

যোগ্যতা : কমপক্ষে এসএসসি পাস। বেতন-৮২৫০-২০০১০ টাকা

পদের নাম :নিরাপত্তা প্রহরী। পদের সংখ্যা ১৮

যোগ্যতা : কমপক্ষে অষ্টম শ্রেণি পাস। বেতন-৮২৫০-২০০১০ টাকা

পদের নাম :পরিচ্ছন্নতাকর্মী। পদের সংখ্যা ৯

যোগ্যতা :পেশাদার পরিচ্ছন্নতাকর্মী হতে হবে।

বেতন-৮২৫০-২০০১০ টাকা

আবেদনের সময় :১০ মার্চ থেকে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ৯ এপ্রিল পর্যন্ত।

চাকরি আবেদনের বয়স

প্রার্থীর বয়স এ বছরের ১ মার্চে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

আবেদন যেভাবে

প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। আগ্রহীরা অনলাইনে এই bps.teletalk.com.bd ঠিকানায় ঢুঁ মেরে আবেদন করতে পারবেন।

 

খাগড়াছড়িতে সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

খাগড়াছড়ি প্রাথমিক শিক্ষা বিভাগ সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ২৫৮ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় আবেদন শুরু হয়েছে ১ মার্চ থেকে। আবেদন করা যাবে এ মাসের শেষ দিন পর্যন্ত। আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্ত জানা যাবে বিজ্ঞপ্তিতে।

২৫৮ জন সহকারী শিক্ষক খাগড়াছড়ির ৯টি উপজেলার স্কুলগুলোয় নিয়োগ পাবেন।

আবেদনের যোগ্যতা :কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

বেতন :সহকারী শিক্ষকদের বেতন হবে জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর গ্রেড ১৩ অনুযায়ী ১১০০০-২৬৫৯০ টাকা।

আবেদনের নিয়ম :আগ্রহী প্রার্থীরা (www.kbhd.gov.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। ৩১ মার্চ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আবেদন জমা দিতে পারবেন।