ত্রিশালে অভিভাবক সমাবেশ
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশালে সরকারি নজরুল একাডেমি মাঠে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার এ অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ আল জাকির, সহকারী কমিশনার এরশাদ উদ্দিন, উপজেলা জাপার সাবেক সভাপতি ইঞ্জিয়ার সুরুজ আলী মণ্ডল, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিকুল ইসলাম প্রমুখ।
ঈশ্বরদীতে খেলাঘরের সম্মেলন
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা বর্ণাঢ্য আয়োজন এবং সহস্রাধিক শিশু-কিশোরের অংশগ্রহণে শুক্রবার ঈশ্বরদীতে খেলাঘরের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বাস টার্মিনাল হতে বর্ণাঢ্য ও বিশাল র্যালি শহর প্রদক্ষিণ করে ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের মাঠে সম্মেলনস্থলে এসে মিলিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন খেলাঘরের কেন্দ্রীয় চেয়ারপার্সন ও আন্তর্জাতিক শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রফেসর মাহফুজা খানম। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ডা. লেলিন চৌধুরী, কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আলী, উপদেষ্টা ব্যারিষ্টার সৈয়দ আলী জিরু, উপদেষ্টা দিলরুবা কাজল, কেন্দ্রীয় সদস্য গোলাম আব্বাস, বাবুল আক্তার, আমিনুল রানান প্রমুখ। দেওয়ান আবুল হাসেমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন মোস্তাফিজুর রহমান তুফান।
রাস্তা পাকাকরণ উদ্বোধন
রংপুর অফিস রংপুর সিটি করপোরেশনের বাস্তবায়নে এমজিএসপি প্রকল্পের আওতায় মহানগরীর উত্তর আশরতপুর থেকে ঢাকাইয়াপাড়া পর্যন্ত ৪৪০ মিটার ড্রেন ও ঢাকাইয়াপাড়া থেকে সাজাপুর পর্যন্ত ৬২০ মিটার কাঁচা রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর আশরতপুর ঢাকাইয়াপাড়ায় উক্ত পাকাকরণ কাজের ফলক উন্মোচন উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।এ সময় উপস্থিত ছিলেন, রংপুর সিটি করপোরেশনের কাউন্সিলর রহমতুল্লা বাবলা, ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবুর রহমান মঞ্জু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফরিদা কালাম, নির্বাহী প্রকৌশলী আজম আলী, ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি হযরত মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ মঈন উদ্দিন আহমেদ টিট প্রমুখ।
বদরগঞ্জ উপজেলা জামায়াতের আমির গ্রেপ্তার
বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা রংপুরের বদরগঞ্জ উপজেলা জামায়াতের আমির শাহ্ মোহাম্মদ রোস্তম আলিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে পৌরশহরের বালুয়াভাটা মহল্লার নিজ বাড়ি হতে তাকে গ্রেপ্তার করা হয়। বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে।
নগরকান্দা প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা নগরকান্দা প্রেসক্লাবের উদ্যোগে প্রতি বছরের ন্যায় স্থানীয় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি বোরহান আনিস-এর সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সরকারি এম এন একাডেমি মডেল স্কুলের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলী মিয়া, কাইচাইল ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন । এ সময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক খোলা চোখ পত্রিকার সম্পাদক মাহবুব আহাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, প্রেসক্লাব সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন, যুগান্তর প্রতিনিধি মিজান বাবুসহ নগরকান্দা প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
তাড়াশে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা তাড়শে আলেয়া মেমোরিয়াল ডায়াবেটিক ও হার্ট সেন্টারের উদ্যোগে দরিদ্র মানুষদের শীতবস্ত্র দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুল আজিজ প্রধান অতিথি হিসেবে শীত বস্ত্রগুলো বিতরণ করেন। আলেয়া মেমোরিয়াল ডায়াবেটিক ও হার্ট সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. এম এম আকতারুজ্জামান সোহেলের সভাপতিত্বে বিতরণ এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনিছ প্রধান, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম কবির প্রমুখ।
আগৈলঝাড়ার বালিকা বিদ্যালয়ে পুরস্কার বিতরণ
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আগৈলঝাড়া উপজেলা সদরের শ্রীমতী মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ের দুই দিনব্যাপী ৫৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বিদ্যালয় সভাপতি ও উপেজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ লিটন, মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, প্রধান শিক্ষক মো. হারুন-অর-রশীদ, শিক্ষক নির্মলেন্দু বাড়ৈ, অভিভাবক সদস্য নিমাই চন্দ্র দাস প্রমুখ। ৬৬ ইভেন্টে বিজীয় ক্রীড়া প্রতিযোগীদের মধ্যে শুক্রবার বিকেলে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মহাদেবপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা বন্ধন সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কম্বল, স্কুলব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা সদরের রাবেয়া পল্লীতে অবস্থিত অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় চত্বরে এ বিদ্যালয়ের ১১৪ জন শিক্ষার্থীর মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোবারক হোসেন পারভেজ। প্রবীণ সাংবাদিক আব্দুল খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার আসমা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোহতাছিম বিল্লাহ, যুব লীগ নেতা মাসুদুর রহমান মাসুদ, প্রেসক্লাব সভাপতি আজাদুল ইসলাম আজাদ, বন্ধন সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ওবায়দুল হক বাচ্চু। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল উদ্বোধন করা হয়।
সাংবাদিকদের সঙ্গে উপজেলা
চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নাসিরনগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মোঃ নাসিরউদ্দিন রানা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা দিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। গত বৃহস্পতিবার নাসিরনগর প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তীর সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা দেন মোঃ নাসিরউদ্দিন রানা। এ সময় তিনি বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সকলের সহযোগিতা পেলে এবং নির্বাচিত হলে এ উপজেলার সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায়, উন্নয়ন ও সমৃদ্ধশালী উপজেলা গড়তে এবং মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, যুবলীগ নেতা আবুল কালাম আজাদ, মোজাম্মেল হক দানাসহ দলীয় নেতা-কর্মী ও উপজেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা ।
নবীনগরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি নবীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সার্জেন্ট মুজিবুর রহমান মিলনায়তনে শুক্রবার ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নবীনগরের কৃতি সন্তান অ্যাড.কাজী মোর্শেদ হোসেন কামাল-এর উদ্যোগে দরিদ্র ও দুঃস্থ ২ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। গত ৩ দিনে তিনি নবীনগর উপজেলার বিভিন্ন গ্রামে মোট ১০ হাজার কম্বল বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণকালে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মানজুল হক মাঞ্জু, গিতান্ত সাহা, শাহ আলম, দ্বীন ইসলাম মেম্বারসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সকল নেতা-কর্মী।
