মধুখালীতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা বাস ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ। মধুখালী থানার ওসি (তদন্ত) মো. সাইফুল আলম জানান, বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত দলের ৩ সদস্যকে আটক করা হয়। তারা হলেন, উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামেরর চাঁদ আলি সেকের ছেলে রিপন সেক (৩০) নিশ্চিন্তপুর গ্রামের মৃত আজিত মোল্যার ছেলে জাকির মোল্যা (৩৫) অপর জন জেলার সালথা উপজেলার আটঘর গ্রামের হাশেম মুন্সির ছেলে ফারুক মুন্সি (২৫)। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাপাতি, একটি ছোড়া উদ্ধার করা হয়। তাদের নামে মধুখালী থানায় ডাকাতি মামলা হয়েছে।
