বাংলাদেশে ই-সিগারেটের ব্যবহার বেড়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের ১৫৩ সংসদ সদস্য। প্রধানমন্ত্রীর কাছে লিখিত এক চিঠিতে তারা সুপারিশ করেছেন যেন বাংলাদেশে ই-সিগারেট বা ভেপিংয়ের আমদানি, উত্পাদন, বিক্রি, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়। সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের কাছে তারা এ ধরনের একটি চিঠি দিয়েছেন।
চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং-এর চেয়ারম্যান মো. হাবিবে মিল্লাত, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনিসহ ১৫৩ জন সংসদ সদস্য।
