পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে যৌথ গবেষণাকেন্দ্র নির্মাণ করছে চীন ও রাশিয়া। সেই লক্ষ্যে একটি চুক্তিও স্বাক্ষর করেছে দুই রাষ্ট্র। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।
এক বিবৃতিতে রুশ মহাকাশ সংস্থা রসকসমস জানায়, চাঁদের ভূখণ্ডে বা কক্ষপথে গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠা করতে চীনের ন্যাশনাল স্পেস অ্যামিনিস্ট্রেশনের সঙ্গে চুক্তি করেছে তারা। চীনের মহাকাশ গবেষণা কেন্দ্র-সিএনএসএ এর প্রধান ঝ্যাং কেইজান ও রসকসমসের প্রধান দিমিত্রি রোগোজিন এই চুক্তিকে সই করেছেন।
সাউথ চায়না মর্নিং পোস্ট, প্রথম মনুষ্যবাহী মহাকাশযান উৎক্ষেপণের ৬০ বছরপূর্তি উদযাপনের বিষয়ে রাশিয়ার প্রস্তুতির মধ্যেই উভয় দেশের পক্ষ থেকে এই ঘোষণা এলো। দুই দেশ মিলে চাঁদে একটি বৈজ্ঞানিক কেন্দ্র তৈরি করবে। সেখানে চাঁদের মাটিতে ও তার কক্ষপথ নিয়ে গবেষণা করার অবকাঠামো উপস্থিত থাকবে।
ইত্তেফাক/টিআর
