আজ মেলোডি জংশনের বিশেষ আয়োজন

আপডেট : ১০ মার্চ ২০২১, ২০:৫৭

 

মেলোডি জংশন একটি মিউজিক্যাল অনুষ্ঠান, যেটি প্রচারিত হবে সারগাম সাউন্ড স্টেশন ইউটিউব চ্যানেলে। এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে একক গীতিকার এবং সুরকারকে নিয়ে। গীতিকার হিসেবে আছেন এনামুল হক অপু। সুরকার এবং সুর সংযোজনায় আছেন শিল্পী রাজা বশির। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন শিল্পী হোমায়েরা বশির। অনুষ্ঠানটিতে গান, গল্পের পাশাপাশি কবিতাও থাকছে। কবিতা আবৃত্তি করবেন শফিক শামীম। প্রতিমাসে সরগম সাউন্ড স্টেশন ইউটিউব চ্যানেল থেকে দর্শকরা অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। প্রতি মাসে দুটি করে অনুষ্ঠান হবে। আজকের পর্বে নারী দিবসের গান গাইবেন শিল্পী মৌটুসী এবং শিল্পী হোমায়েরা বশির।

উল্লেখ্য, মার্চের ২৫ তারিখে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী নিয়ে বিশেষ গান রয়েছে। যে গানে কণ্ঠ দিয়েছেন শাহনাজ রহমান স্বীকৃতি, হোমায়েরা বশির, রাজা বশির, মমিন বিশ্বাস, নওশীন তাবাসসুম স্মরণ এবং ইব্রাহিম খলিল। মেলোডি জংশন অনুষ্ঠানটি মূলত মৌলিক গানের জন্যই সাজানো হয়েছে।