অনন্য হাল্যান্ড

আপডেট : ১০ মার্চ ২০২১, ২১:৩৫

সেভিয়ার সঙ্গে জোড়া গোল করা আর্লিং হাল্যান্ডের চ্যাম্পিয়ন্স লিগ গোলসংখ্যা এখন ২০। মাত্র ২০ বছর বয়সেই ২০ গোলের মাইলফলক ছোঁয়া হাল্যান্ড ইতিমধ্যে নিজেকে নিয়ে গিয়েছেন এক অনন্য উচ্চতায়। চ্যাম্পিয়ন্স লিগে হাল্যান্ডের গোলসংখ্যা এখন ফ্রান্সিসকো টট্টি, রোনালদিনহো, জিনেদিন জিদান, রোনাল্ডো নাজারিও, কার্লোস তেভেজ, রাদামেল ফালকাওয়ের মতো কিংবদন্তিদের চেয়েও বেশি।  

                                

চ্যাম্পিয়ন্স লিগে ২০ গোল করতে ক্রিশ্চিয়ানো রোনালদো নিয়েছেন ৫৬ ম্যাচ, লিওনেল মেসি নিয়েছেন ৪০ ম্যাচ, রবার্ট লেভান্ডভস্কি নিয়েছেন ৩৬ ম্যাচ। আর নরওয়েজিয়ান গোলমেশিন হাল্যান্ড মঙ্গলবার রাতে এই মাইলফলক ছুঁয়েছেন মাত্র ১৪ ম্যাচে।