জঙ্গি সন্দেহে ময়মনসিংহে নারীসহ চারজন আটক

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ২২:১৩

ময়মনসিংহ প্রতিনিধি

জঙ্গি সন্দেহে ময়মনসিংহে নারীসহ চারজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন-১৪ (র্যাব)। আটককৃতরা হলো চুয়াডাঙ্গার নিশ্চিন্দিপুর গ্রামের রায়হান মণ্ডলের ছেলে শাহীন ইসলাম (২২), চট্টগ্রাম সীতাকুণ্ডের বড় দারোগা হাটের মৃত খায়রুল ইসলামের ছেলে শাখাওয়াত করিম (৩৬), সিলেট মোগলাবাজার ষাটঘর গুটাটিঘর গ্রামের মৃত আব্দুর রহমানের মেয়ে নাসরিন আক্তার (২১) ও সদর কোতয়ালির চকছত্রপুরের মৃত মোহাম্মদ আলীর ছেলে সিয়াম আল মাহমুদ (১৯)। এ বিষয়ে বৃহস্পতিবার  প্রেসব্রিফিংয়ে র্যাবের অধিনায়ক ইফতেখার উদ্দিন বলেন, জঙ্গি কার্যক্রম চালানো ও সংগঠনে সম্পৃক্ত থাকার অভিযোগে বুধবার রাতে সদর উপজেলার বিদ্যাগঞ্জ রেলস্টেশন থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে জিহাদি বই জব্দ করা হয়েছে ।