কালুখালীতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মজনু

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ২২:১৪

উপজেলা নির্বাচন

রাজবাড়ী প্রতিনিধি

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে প্রার্থী হতে চান তরুণ প্রজন্মের জনপ্রিয় নেতা মিজানুর রহমান মজনু। তিনি কালুখালী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং রাজবাড়ী জেলা পরিষদের সদস্য। তিনি উপজেলার মদাপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি রাজনৈতিক জীবনে ১৯৯১-৯৫ সাল পর্যন্ত কালুখালী ডিগ্রি কলেজ ছাত্রলীগের নেতৃত্ব দেন। ২০০১ সালে মদাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ২০০৩ সালে বৃহত্তর পাংশা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য। এ ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তিনি ২০০৮ সালে কালুখালী উপজেলার চাঁদপুরস্ট্যান্ডে ‘বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার’ ও ২০১৭ সালে ‘শেখ রাসেল পাঠাগার’ প্রতিষ্ঠা করেন।