রাঙ্গামাটিতে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ২১:১৯

আয়কর বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও অভ্যন্তরীণ সম্পদ আহরণ কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও রাঙ্গামাটিতে শুরু হয়েছে ৪ দিনব্যাপী আয়কর মেলা।

গতকাল শুক্রবার সকালে রাঙ্গামাটি চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ সেন্টারে আয়কর বিভাগ, চট্টগ্রাম কর অঞ্চল-৩ আয়োজিত চার দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ব্রেঞ্চের ট্যাকসেস আপিলাত ট্রাইব্যুনাল সদস্য (কর কমিশনার) সৈয়দ মোহাম্মদ আবু দাউদ, রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, পুলিশ সুপার মোঃ আলমগীর কবির, রাঙ্গামাটি চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ, কর অঞ্চল-৩ চট্টগ্রাম কর কমিশনার ফরিদ আহমেদ।

সভায় বক্তারা বলেন, জাতীয় উন্নয়নে অভ্যন্তরীণ সম্পদ ব্যবহারের বিকল্প নেই। আর অভ্যন্তরীণ সম্পদ বাড়াতে হলে করের আওতা বৃদ্ধিসহ কর-বান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে।

এবারের মেলায় সোনালী ব্যাংকের বুথসহ অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের জন্য নির্দিষ্ট বুথ, সিনিয়র সিটিজেন, নারী মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী করদাতাদের জন্য পৃথক বুথ ও ট্যাক্স এডুকেশন বুথ রয়েছে।