মোঃ হেমায়েত উদ্দিন
পিরোজপুরের ভাণ্ডারিয়া এলজিইডি’র উপজেলা উপ-সহকারী প্রকৌশলী সিকদার মোঃ হেমায়েত উদ্দিন (৫৪) বৃহস্পতিবার রাতে উপজেলা কোয়ার্টারে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে। শুক্রবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে প্রথম জানাজা শেষে লাশ তার বড় ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়।
