রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ২২:১৫

মোঃ আবু তাহের মজুমদার

সাবেক জেলা রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তাহের মজুমদার (৭২) মঙ্গলবার ভোরে শহরের পশ্চিমগাঁস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। বাদ জোহর নবাব ফয়জুন্নেছা বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে। মরহুমের জানাজায় উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভুঁইয়া, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহব্বত আলীসহ মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।