ভাবিকে নিয়ে মাদরাসা ছাত্র উধাও

আপডেট : ১১ মার্চ ২০২১, ১৫:৫৩

কালিহাতীতে এক মাদরাসা ছাত্র আপন ভাবিকে নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার পারখী ইউনিয়নের পুর্বাসিন্দা গ্রামের মাদ্রাসা ছাত্র রিপন হোসেন সিদ্দীক তার সৌদি প্রবাসী বড় ভাই দেলোয়ার হোসেনের স্ত্রী আরজিনা বেগমকে নিয়ে পালিয়ে গেছে। রিপন ঢাকার একটি মাদ্রাসায় আলেম শ্রেণির ছাত্র। ফেসবুকের মাধ্যমে ভাবির সাথে তার ঘনিষ্ট সম্পর্ক তৈরি হয়। গত ২ মার্চ তারা পালিয়ে যায়।

আবার গত ৭ মার্চ তারা গ্রামের বাড়ি ফিরে আসে। এলাকাবাসী বাড়িতে ভিড় জমালে রিপন  জানান, আরজিনার সাথে তার কোর্ট ম্যারেজ হয়েছে। তাই সে তার বৈধ স্ত্রী। কিন্তু বড় ভাই দেলোয়ারের সাথে তালাক না হয়ে কিভাবে তাদের বিয়ে হলো এই প্রশ্ন উঠলে পরের দিন ভোরে তারা আবারও বাড়ি থেকে পালিয়ে যায়।

ইতিপূর্বেও রিপন এলাকার এক সৌদিপ্রবাসীর স্ত্রীকে বিয়ে করেছিল। এলাকাবাসীর চাপে তিন মাস পর সে সেই স্ত্রিকে তালাক দেয়। একই ঘটনা দ্বিতীয় বার ঘটায় এলাকার লোকজন ভীষণ ক্ষুব্ধ। 

রিপনের বাবা মজিবর রহমান সিদ্দিকী জানান, ঘটনাটি লজ্জাজনক। এর অগে তিনি রিপনকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। বর্তমানে ছেলের কোন খবর জানেন না বলেও তিনি জানান।    

এ বিষয়ে পারখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিয়াকত হোসেন তালুকদার বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। অবগত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানান তিনি।

ইত্তেফাক/এসসিএস