বাসের ভেতর সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল

আপডেট : ১২ মার্চ ২০২১, ০৯:৩৮

এই স্কুল ঠিক অন্য স্কুলের মতো নয়। তাই নামটাও যেনো একটু ভিন্ন। স্কুলটির নাম ‘চাকার স্কুল’। এটি সুবিধাবঞ্চিত শিশুদের কাছাকাছি গিয়ে শিক্ষাদান করে থাকে। ডিজিটাল শিক্ষার কথা চিন্তা করেই একটি বাসের মধ্যে বানানো হয়েছে পুরো একটি স্কুল। রাজধানীতে এমন একটি গাড়ি শিক্ষার আলো ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের কাছাকাছি ছুটছে। 

দুই শিফটে প্রি-প্রাইমারি শিক্ষাদান করা হয় সুবিধাবঞ্চিত শিশুদের। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে শিশুরা শিক্ষাগ্রহণ করছে। ইট’স হিউম্যানিটি ফাউন্ডেশন এবং কমিউনিটি পার্টনার ইন্টারন্যাশনাল এর অর্থায়নে চলে চাকার স্কুল। 

রাজধানীর বেড়িবাঁধের দিয়াবাড়ি এলাকা থেকে ‘চাকার স্কুল’-এর ছবিগুলো তুলেছেন ইত্তেফাকের ফটোসাংবাদিক আব্দুল গনি। 

 

বাসের মধ্যেই চলছে শিক্ষাদান। 

ক্লাসে পড়াশোনায় ব্যস্ত শিশুরা। 

দুই শিফটে শিক্ষা কার্যক্রম চলে।

সুবিধাবঞ্চিত শিশুরা এখানে শিক্ষাগ্রহণ করতে আসে। 

স্কুল থেকে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দেওয়া হয়। 

ছবি এঁকেছে এক শিক্ষার্থী। 

অন্যান্য স্কুলের মতোই বাসের মধ্যে গড়ে তোলা হয়েছে স্কুল। 

 

ইত্তেফাক/এএএম