চট্টগ্রামের ক্রীড়া সংগঠক মঞ্জুর আলমের ইন্তেকাল

আপডেট : ১১ মার্চ ২০২১, ২২:০১

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহসাধারণ সম্পাদক ও চট্টগ্রাম আবাহনী ক্রীড়া চক্রের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর আলম মঞ্জু (৬৪) গত বুধবার নগরীর একটি ক্লিনিকে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা রেখে গেছেন। বাদ-আসর চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম প্রাঙ্গণে প্রথম ও বাদমাগরিব নগরীর কদমতলীর নিজ বাসভবনের সামনে দ্বিতীয় জানাজা শেষে তাকে চট্টগ্রাম রেল স্টেশন রোডের চৈতন্যগলি কবরস্থানে দাফন করা হয়।