৫১টি নারী সংগঠনের উদ্যোগে গণতন্ত্রের জন্য পদযাত্রা

আপডেট : ১২ মার্চ ২০২১, ১২:৪৩

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গণতন্ত্রের জন্য পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টের নূর হোসেন চত্বর থেকে ৫১টি নারী সংগঠনের উদ্যোগে এ পদযাত্রা করা হয়। 

পদযাত্রাটি শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশগ্রহণ করেন।

ছবিগুলো তুলেছেন ইত্তেফাকের ফটোসাংবাদিক আব্দুল গনি।  

নূর হোসেন চত্বর থেকে শুরু হয় ৫১টি নারী সংগঠনের উদ্যোগে পদযাত্রা। 

 গণতন্ত্রের জন্য পদযাত্রায় বিভিন্ন নারী সংগঠনের কর্মীরা অংগ্রহণ করেন। 

গণতন্ত্রের দাবিতে প্ল্যাকার্ড হাতে নারীরা।

সাদা কাপড়ের ওপর প্রতিবাদের ভাষা লিখছেন নারীরা।  

পদযাত্রাটি সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে শেষ হয়। সেখানে সাদা কাপড়ের ওপর প্রতিবাদী চিত্র আঁকেন নারীরা। 

ইত্তেফাক/এএএম