শুরু হতে যাচ্ছে ‘সানি পাওয়ার ভিশন ৯৯ ক্রিকেট প্রিমিয়ার লীগ’ সিজন-২। আগামী ১৯ মার্চ রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজ মাঠে এ প্রিমিয়ার লীগ অনুষ্ঠিত হবে।
গতকাল বৃহস্পতিবার মহাখালীর রওয়া ক্লাবের হেলমেট হলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এর জার্সি ও ট্রফি উদ্বোধন করা হয়। এতে প্রায় এক হাজার জন অংশগ্রহণ করেন। ডিনার ও মিউজিক্যাল শো দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ছবি: তানভীর আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন-সানি পাওয়ার ভিশনের এমডি মুজিবুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিসি’র আম্পায়ার ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার এনামুল হক। অনুষ্ঠিতব্য পুরো টুর্নামেন্টটি পরিচালনা করবেন এনামুল হক।
এসএসসি ৯৯ ব্যাচ-এর ক্রীড়া ভিত্তিক সংগঠন ‘এসএসসি ৯৯ স্পোর্টস ক্লাব’ সারাদেশ থেকে একই ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করে থাকে।এছাড়াও ক্লাবটি জাতীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ ও এর পরিধি বাড়াতে কাজ করে যাচ্ছে।
ইত্তেফাক/এএএম
