ইয়াসিরের ঘূর্ণিতে কুপোকাত নিউজিল্যান্ড

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ২১:২০

শুরুটা ভালো না হলেও মাঝে বেশ একটা স্থিতিশীল অবস্থা তৈরি করতে পেরেছিল নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের ফিফটিতে ৩ উইকেটে ১১১ রান তুলেছিল তারা। কিন্তু খানিক সময়ের মধ্যে তাসের ঘরের মতো ধসে পড়ে কিউইদের ব্যাটিং। আবুধাবি টেস্টে মাত্র ৬৬.৩ ওভারে অলআউট হয় তারা। এই ধস নামানোর কাজটায় নেতৃত্ব দিয়েছেন ইয়াসির শাহ। তিনি ৫৪ রানে নিয়েছেন ৩ উইকেট। এ ছাড়া ২টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ আব্বাস, হাসান আলী ও হারিস সোহেল। নিউজিল্যান্ডকে এই ধসের আগ পর্যন্ত টেস্টের প্রথম দিন টেনে নিয়ে গেছেন অধিনায়ক উইলিয়ামসন। তিনি ১১২ বলে ৬৩ রানের ইনিংস খেলেছেন। জবাব দিতে নেমে পাকিস্তানও অবশ্য স্বস্তিতে নেই। তারা ২ উইকেট হারিয়ে ৫৯ রান তুলেছে।