খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর ঝটিকা বিক্ষোভ

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ০০:৩০

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটি। গতকাল শুক্রবার রাজধানীতে মিছিলটি বাটা সিগন্যাল থেকে সায়েন্স ল্যাবরেটরির দিকে এগিয়ে যায়। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপির সহ-দফতর সম্পাদক মো. মনির হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে রাজধানীর বাটা সিগন্যাল সড়কে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ছাত্রদল আয়োজিত এ মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন।