সাভার: রানা প্লাজা ধসের ৬৯ মাস অতিবাহিত হওয়া উপলক্ষে রানা প্লাজার মালিক সোহেল রানাসহ সকল আসামির দ্রুত শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সাভারের ধসেপড়া রানা প্লাজার সামনে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে রানা প্লাজা ধসে আহত শ্রমিক, নিহতদের স্বজন, পোশাক শ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন —ইত্তেফাক