নবীন-প্রবীণের পদভারে মুখর সাভার ধরেণ্ডার সেন্ট যোসেফস্ হাই স্কুল

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ০০:১৩

হাজারো নবীন-প্রবীণের পদভারে গতকাল শুক্রবার মুখর ছিল সাভার ধরেণ্ডার সেন্ট যোসেফস্ হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ। অর্ধশত বছরের আলোকবর্তিকা এই শিক্ষা প্রতিষ্ঠানটি আয়োজন করে দু’দিন ব্যাপী ৫০ বছর পূর্তি উত্সব ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী। ৫০ বছর পূর্তি উদযাপন পর্ষদের উদ্যোগে ক্যাম্পাসে বর্ণাঢ্য উত্সবমালায় প্রাণের উচ্ছ্বাসে মেতেছিলেন এই শিক্ষার্থীরা।

সকাল ১০ টায় বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। গতকাল শুক্রবার প্রথম দিনের অনুষ্ঠানে প্রভাতী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন কার্ডিনাল সিএসসি ঢাকার আর্চবিশপ প্যাট্রিক ডি’ রোজারিও। বিকালে প্রধান অতিথি ছিলেন- শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সোহরাব হোসাইন।

আজ শনিবার দ্বিতীয় দিনের প্রভাতী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন- বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিক্যানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরী, বৈকালিক অধিবেশনে প্রধান অতিথি থাকবেন-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন- প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ফাদার আলবাট টমাস। সার্বিক তত্ত্বাবধানে থাকবেন-প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিস্টার মেরী নমিতা কার্মেল কস্তা এস.এম.আর.এ।