পুলিশের অপকর্ম ধরিয়ে দিন

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ০০:১৩

গাজীপুরে সার্বিক আইনশৃঙ্খলা, জননিরাপত্তা ও সামাজিক সচেতনতামূলক কর্মসূচি প্রণয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা পুলিশ লাইনে ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের এসপি শামসুন্নাহার পিপিএম।

এসপি শামসুন্নাহার গাজীপুরকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত করতে প্রতিটি ওয়ার্ড থেকে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এজন্য তিনি তরুণ সমাজ ও জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, এক্ষেত্রে পুলিশের যদি কোনো অপকর্ম থাকে তবে তাও ধরিয়ে দিন। তিনি অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করার শপথ করান।