করোনায় মারা গেলেন কাস্টমস কমিশনার হোসাইন আহমেদ

আপডেট : ১৪ মার্চ ২০২১, ০০:২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ শনিবার বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস কমিশনার হোসাইন আহমেদ।

বিসিএএস কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ মুশফিকুর রহমান তার মৃত্যুর বিষয়টি ইত্তেফাককে জানিয়েছেন। তিনি বলেন, ১৫ দিন আগে করোনা সনাক্ত হওয়ার পর তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে আইসিউতে নেওয়া হয়। শনিবার বিকেলে মৃত্যুর কাছে হার মানেন তিনি। সর্বশেষ তিনি এনবিআরের আপিলাত ট্রাইব্যুনালে সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।ঢাকা বিশ্ববিদ্যালয়েরলোক প্রশাসন বিভাগ থেকে এমএসএস ডিগ্রী লাভ করে ১৯৯৫ সালে হোসাইন আহমেদ বিসিএস (শুল্ক ও আবগারী) ক্যাডারের ১৫তম ব্যাচে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ রেখে গেছেন। তিনি ১৯৬৭ সালের ১৫ মার্চ রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। এছাড়া বিসিএস কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে। আজ রাজ ১১ টায় রাজধানীর মহাখালীর আমতলী জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা শেষে রাতেই বনানী কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তার সহকর্মী ঢাকা দক্ষিন ভ্যাট এর কমিশনার এসএম হুমায়ুন কবীর।

ইত্তফোক/এনএ