সুনামগঞ্জে সংঘর্ষে নিহত ১

আপডেট : ১৩ মার্চ ২০২১, ২১:৫৩

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাই উপজেলায় খাসজমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার ভাটিপাড়ার ইউনিয়নের নূরনগর গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নূরনগর গ্রামের পাশের খাস জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে ফিরোজ আলী ও ফজল আলী পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে শনিবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ফজল আলীর পক্ষের শাহমুলক নামের একজন নিহত হন। আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।