ব্রেক্সিট ইস্যুতে ঐকমত্যে পৌছাতে সবার প্রতি আহবান রানির

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ০০:৪৫

ব্রেক্সিট ইস্যুতে অভিন্ন মতের জায়গা খুঁজতে ও ভিন্ন মতের দৃষ্টিকোনকে সম্মান জানাতে ব্রিটিশদের প্রতি আহবান জানিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। আগামী সপ্তাহে বেক্সিট খসড়া নিয়ে দ্বিতীয় দফা ভোট হবে পার্লামেন্টে। বিশ্লেষকরা বলছেন, রানির আহবান ব্রেক্সিট ভোটে প্রভাব ফেলতে পারে।

গত সপ্তাহে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র ব্রেক্সিট প্রস্তাব প্রত্যাখান করেন এমপিরা। এখনো ব্রেক্সিট ইস্যুতে দুই পক্ষ সমাধানে আসতে পারেনি। যদিও আগামী ২৯ মার্চের মধ্যে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে হবে। রানির আহবানকে স্বাগত জানিয়েছেন মন্ত্রী এবং এমপিরা। তারা বলছেন, রানি সরাসরি কারো পক্ষে-বিপক্ষে বলেননি। এটা খুবই বুদ্ধিমত্তার কাজ। অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড এক সাক্ষাত্কারে বলেছেন, রানির এই আহবান নিয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই। আমরা সবাই একটি ঐকমত্যে পৌছাতে এবং সমঝোতার চেষ্টা করছি। -বিবিসি