লেবানন বৈরুতে তেল মজুতের অবকাঠামো গড়ে তুলতে রাশিয়ার সহায়তা নেবে। রাশিয়ার সবচেয়ে বড় তেলের প্রতিষ্ঠান রোজনেফটের সঙ্গে তাদের এ বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। ১৯৮০’র দশক থেকে লেবানন স্থানীয় চাহিদা মেটাবার জন্য ডিজেল মজুত করে আসছে। লেবাননের বিদায়ি জ্বালানিমন্ত্রী সিজার আবি খালিল গতকাল বলেছেন, রোজনেফট তাদের তেলের মজুতের অবকাঠামো প্রস্তুতের জন্য কাজ করবে। লেবাননে এখন যেসব তেলের অবকাঠামো আছে সেগুলো ৯০০ বছর আগে তৈরি করা হয়েছিল। - এপি
