চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ১৪ মার্চ ২০২১, ০১:১৫

চাঁদপুরের ফরিদগঞ্জে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে দুই বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. ছিদ্দিক বেপারি (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  শুক্রবার (১২ মার্চ) উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের জামালপুর গ্রামে শিশুটিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে একই বাড়ির লম্পট বৃদ্ধ মো. ছিদ্দিক বেপারি তার বসত ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির কান্নার শব্দ শুনে তার মা লম্পট ছিদ্দিকের ঘরে ডুকে মেয়েটিকে উদ্ধার করে।

এ সময় শিশুটির মা দেখতে পায় শিশুটির বিশেষ অঙ্গ থেকে অনবরত রক্তক্ষরণ হচ্ছে। গুরুতর অবস্থায় শিশুটিকে চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন শিশুটিকে ধর্ষণের অভিযোগে ছিদ্দিক বেপারীকে আটক করা ও ধর্ষণ আইনে মামলা নিয়ে জেল হাজতে প্রেরণ করার কথা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এসজেড