নওগাঁর বদলগাছী উপজেলা হাসপাতাল গেটের পূর্ব পাশের রাস্তার উপর নির্মিত কালভার্টের মধ্যে বড় গর্তের সৃষ্টি হয়েছে। যা দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। যে কোন মুহূর্তেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
প্রায় এক মাস আগে কালভার্টটি নির্মাণ করে নওগাঁ জেলা সড়ক জনপথের কর্তৃপক্ষ। এলাকার সচেতন মহল বলেন, এই জনগুরুত্বপূর্ণ সড়কটি জরুরীভিত্তিতে সংস্কার করা না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
এ ব্যাপারে নওগাঁ জেলা সড়ক জনপথের নির্বাহী প্রকৌশলী মো. সাজেদুর রহমান বলেন, বিষয়টি আমি জেনেছি। জরুরীভিত্তিতে কালভার্টটি মেরামত করা হবে।
ইত্তেফাক/এমআর
