চাঁদপুর প্রতিনিধি
মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে চাঁদপুরের প্রবেশ দ্বারে বাবুরহাট নামক স্থানে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু গেট। জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি পাটওয়ারী জানান, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদিত চাঁদপুর জেলা পরিষদের অর্থায়নে এই গেটটি নির্মাণ করা হচ্ছে। চাঁদপুর-কুমিল্লা সড়কের দুই পাশে বঙ্গবন্ধুর দুটি ম্যুরালসহ বঙ্গবন্ধুর রাজনৈকি জীবন, ৬ দফাসহ বিভিন্ন আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ ইত্যাদি বিষয় ফুটিয়ে তোলা হচ্ছে। আগামী ১৭ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এই গেটটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করার জন্য ইতিমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট আবেদনপত্র পাঠানো হয়েছে।
