‘ফাইনালে না ওঠাই ব্রাজিলের ব্যর্থতা’

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ২১:২৩

আগামী বছর ব্রাজিলের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০১৯ কোপা আমেরিকা। ব্রাজিল কোচ তিতে মনে করেন ফাইনালের আগেই বিদায় নিলে তা ব্রাজিল দলের জন্য ব্যর্থতা বলেই গণ্য করবেন তিনি। শুক্রবার উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচের পূর্বে অনুশীলন পর্ব শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ব্রাজিল কোচ। সেখানে তিনি বলেন, ‘আমাদের অবশ্যই খুব ভালো খেলতে হবে। আর অবশ্যই জিততে হবে। আমাদের অবশ্যই চ্যাম্পিয়ন হতে হবে। নিদেনপক্ষে ফাইনালে তো পৌঁছাতে হবেই আমাদের।’ ব্রাজিল কোচ আরও বলেন, ‘আর এর আগে, ভালো পারফর্ম করতে হবে। আমি এটা বলছি তার কারণ সাংস্কৃতিকভাবে আমরা এমন একটা দেশে থাকি যারা ফুটবল নিয়ে বাঁচে।’