রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক ২০০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গত শনিবার ও গতকাল রবিবার মস্কো ফোরামের একটি বৈঠক হওয়ার কথা ছিল। সারা দেশ থেকে অনেক বিরোধী নেতাকর্মী এই ফোরামের বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকের আয়োজক ও ব্রিটেনভিত্তিক সংগঠন ওপেন রাশিয়ার পরিচালক আন্ড্রেই পিভোভারভ এ তথ্য জানিয়েছেন। এতে অর্থসহায়তা দিচ্ছেন প্রেসিডেন্ট পুতিনের কট্টর সমালোচক এবং নির্বাসিত ধনকুবের মিখাইল খোডোরকভস্কি। শনিবার হঠাত্ করেই বৈঠক চলাকালে পুলিশ অভিযান চালায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সেখান থেকে ২০০-এর মতো লোককে গ্রেপ্তার করা হয়েছে এবং বৈঠকের বিষয়ে তদন্ত চলছে। —রয়টার্স
