সম্প্রতি বরিশাল শহরের বঙ্গবন্ধু উদ্যানে ইয়ামাহার দিনব্যাপী এক আয়োজনে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ ইয়ামাহা এমটি ১৫ মডেলের একটি মোটরবাইক চালিয়ে অনুষ্ঠান স্থলে আসেন। এ সময় তিনি বলেন, ‘ইয়ামাহার এ উদ্যোগ প্রশংসনীয়। এর মাধ্যমে অনেকে সঠিক ও নিরাপদে মোটরবাইক চালনা শিখতে পেরেছে; যা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ আয়োজনে ছিল টেস্ট রাইড, জিমখানা রাইডিং এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
