আজ মঙ্গলবার প্রদান করা হবে ‘অনন্যা সাহিত্য পুরস্কার-১৪২৭’। বাংলা কথাসাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য এ বছর পুরস্কার পাচ্ছেন লেখক ঝর্ণা রহমান। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বিকাল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কথাসাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, বিশেষ অতিথি থাকবেন লেখক-নির্মাতা ফরিদুর রহমান। সভাপতিত্ব করবেন অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন। উল্লেখ্য, বাংলা ১৪০১ সন (১৯৯৩ সাল) থেকে ‘অনন্যা সাহিত্য পুরস্কার’ প্রবর্তন করা হয়েছে। সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর একজন নারী সাহিত্যিককে এ সম্মানে ভূষিত করা হয়।
