‘... দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিষের উপর একটি শিশিরবিন্দু’—কবিগুরুর এই শাশ্বত বাণী খেতে ফুটে থাকা এই পেঁয়াজ ফুলের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। কাছে থেকে না দেখলে বোঝার উপায় নেই কত রূপ শোভাময় হতে পারে পেঁয়াজের এই গুচ্ছফুল। রাজশাহী থেকে ছবিটি তুলেছেন ইত্তেফাকের আলোকচিত্রী আজাহার উদ্দিন