বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ৩১তম ম্যাচে খুলনা টাইটান্সকে ১৯৬ রানের টার্গেট দিয়েছে সিলেট সিক্সার্স। শনিবার (২৬ জানুয়ারি) চিটাগাং পর্বের দ্বিতীয় দিনে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট। প্রথমে আগে করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটের বিনিময়ে ১৯৫ রান তোলে সিলেট।
ব্যাট হাতে নেমে ওপেনিং গুটিতে লিটন দাস ও আফিফ হোসেনের সংগ্রহ করেন ৭১ রান। লিটন ২২ বলে করেন ৩৪ রান। জেসন রয় ফেরেন মাত্র ১ রানে। এরপর আফিফ ফেরেন ব্যক্তিগত ৪৯ রানে। আফিফের পর নিকোলাস পুরানকে সঙ্গে করে জুটি গড়ার চেষ্টা করেন সাব্বির। এরপর মোহাম্মদ নওয়াজকে সঙ্গে করে ৮৯ রানের জুটি গড়েন সাব্বির। ইনিংস শেষে অপরাজিত থেকে মাঠ ছাড়েন এই দুই ব্যাটসম্যান। এতেই সিলেটের সংগ্রহ দাঁড়ায় চার উইকেটের বিনিময়ে ১৯৫ রান।
আরও পড়ুন: বাঘা স্বাস্থ্যকেন্দ্রে ১০ ডাক্তারের মধ্যে ৭ জনই অনুপস্থিত
শেষ খবর পাওয়া পর্যন্ত খুলনার সংগ্রহ তিন উইকেটে ৭২ রান।
ইত্তেফাক/জেডএইচডি
