নোয়াখালী কোম্পানীগঞ্জে মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের ওপর হামলার ঘটনায় নোয়াখালী দ্রুত বিচারক ট্রাইবুনালে আমলী আদালতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে প্রধান আসামী করে ৯৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে আদালত আগামী ১০ দিনের মধ্যে থানাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এর আগে মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের স্ত্রী কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন রুনু মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে নোয়াখালী দ্রুত বিচারক ট্রাইবুনালে আমলী আদালতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে প্রধান আসামি করে তার ছোট ভাই শাহাদাত হোসেন ও মেয়রপুত্র তাশিক মির্জা কাদেরসহ ৯৭জনকে এজাহার ভুক্ত আসামী ও ৫০-৬০জন অজ্ঞাত করে আদালতে একটি মামলা দায়ের করে।
আরজুমান পারভীন অভিযোগ করেন, ৯-১৩ মার্চ শনিবার পর্যন্ত অনেক চেষ্টা করেও কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করতে পারিনি। পুলিশের তালবাহানায় থানায় মামলাটি রেকর্ড করা হয়নি।
ইত্তেফাক/এনএ
