স্বরূপকাঠিতে জোড়া লাগানো যমজ শিশুর জন্ম

আপডেট : ১৬ মার্চ ২০২১, ১৯:১০

স্বরূপকাঠিতে বুক থেকে পেট পর্যন্ত জোড়া লাগানো যমজ শিশুর জন্ম হয়েছে। ফারজানা আক্তার নামে এক গৃহবধূর জোড়া লাগানো এই যমজ শিশু হয়। 

ফারজানা উপজেলার বলদিয়া ইউনিয়নের বয়া গ্রামের রাসেলের স্ত্রী। মঙ্গলবার  দুপুরে এপেক্স ক্লিনিকে সিজারিয়ান অপারেশন মাধ্যমে ওই জোড়া লাগানো যমজ শিশুর জন্ম হয়। 

এপেক্স ক্লিনিকের চিকিৎসক ডা. অরুণ চন্দ্র মণ্ডল বলেন, মা কিছুটা সুস্থ আছেন। নবজাতকের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

জানা গেছে, গৃহবধূ ফারজানার শারীরিক অবস্থা বেশি খারাপ হলে স্বজনরা জরুরি ভিত্তিতে ওইদিন এপেক্স ক্লিনিকে নিয়ে আসেন। সেখানে ওই গৃহবধূর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জোড়া লাগানো যমজ শিশুর জন্ম হয়। এদিকে জোড়া লাগানো যমজ শিশুর জন্মের খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ক্লিনিকে ভিড় জমায়।

ইত্তেফাক/এমএএম