বাঙালির পিতার নাম শেখ মুজিবর

আপডেট : ১৬ মার্চ ২০২১, ২০:২২

বাংলাদেশের একটি গ্রামের নাম টুঙ্গিপাড়া

একটি নদীর নাম মধুমতি,

একটি ফুলের নাম শেখ মুজিব;

 

মুজিব আমার স্বাধীনতা

মুজিব আমার বাংলাদেশ,

মুজিব আমার লাল গোলাপ;

 

মুজিব আমার ভালোবাসা

মুজিব আমার প্রথম প্রেম,

মুজিব আমার বাংলাবই;

 

মুজিব আমার সোনার বাংলা

মুজিব আমার গীতবিতান,

মুজিব আমার ৭ই মার্চ;

 

বাঙালি আমার নাম

আমি লিখি বাংলা অক্ষর,

বাঙালির পিতার নাম শেখ মুজিবর।