ক্যাপশন নিউজ

আপডেট : ১৬ মার্চ ২০২১, ২১:৪৬

বঙ্গবন্ধু সেতু রিসোর্ট প্রাঙ্গণে নির্মিত ওয়ান ব্যাংকের এটিএম বুথ সম্প্রতি উদ্বোধন করেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী পরিচালক মোহাম্মদ বেলায়েত হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ   

০০০

অগ্রণী ব্যাংকের সাবসিডিয়ারি—অগ্রণী এক্সচেঞ্জ হাউজ প্রাইভেট লিমিটেড, সিংগাপুরের ৩১তম বোর্ড সভা গতকাল ওয়েবিনারে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অগ্রণী এক্সচেঞ্জ হাউজ প্রাইভেট লিমিটেড, সিংগাপুর এবং অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত্, অগ্রণী এক্সচেঞ্জ হাউজ সিংগাপুরে পরিচালক এবং অগ্রণী ব্যাংকের এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম

০০০০

 

রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেডের বৈদেশিক বাণিজ্য সংশ্লিষ্ট শাখাসমূহের ব্যাবসায়িক পর্যালোচনাসভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। কনফারেন্সে উদ্বোধক ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ