স্পোর্টস রিপোর্টার
আজই ভারতের দিল্লিতে শুরু হবে বিশ্বকাপ শ্যুটিং। এখানে অংশ নিতে গতকালই দিল্লি চলে যায় ১১ সদস্যের বাংলাদেশ শ্যুটিং দল। শ্যুটাররা হলেন- আবদুল্লা হেল বাকী, রিসালাতুল ইসলাম, রাব্বি হাসান মুন্না, শাকিল আহমেদ, শারমিন আক্তার রত্না, সৈয়দা আতকিয়া হাসান দিশা, রিথিকা চৌধুরী ও আরমিন আশা। কোচ গোলাম শফিউদ্দিন শিপলু, দলনেতা মোস্তাক ওয়ায়েজ ও ম্যানেজার হিসেবে গেছেন আলী সোহেল। ১৮-২৯ মার্চ অনুষ্ঠিত হবে শ্যুটিং বিশ্বকাপ।
