জয়পুরহাটের আলু যাচ্ছে বিদেশে

আপডেট : ১৭ মার্চ ২০২১, ২৩:২৩

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের আলু উন্নত মানের হওয়ায় এখন বিদেশে যাচ্ছে। অন্যান্য বারের তুলনায় এবার আলুর দাম ভালো পাওয়ায় খুশি কৃষকরাও। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জয়পুরহাটের আলু দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের পাশাপাশি বর্তমানে ৯টি দেশে রপ্তানি করা হচ্ছে। দেশগুলো হচ্ছে মালেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, জাপান, ইন্দোনেশিয়া, সৌদি আরব, কুয়েত, নেপাল ও রাশিয়া। চলতি মৌসুমে জেলায় ৪০ হাজার ৩১৫ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ স ম মেফতাহুল বারি জানান, বাজারে প্রকারভেদে ২০-৩০ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে।