সৃজনশীল প্রশ্নে থিওরী ও গাণিতিক প্রশ্ন থাকবে

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ১৮:৫৪

ফিন্যান্স ও ব্যাংকিং

নির্মল ইন্দু সরকার. প্রভাষক, হিসাববিজ্ঞান

সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

প্রিয় পরীক্ষার্থী বৃন্দ, যেহেতু ফিন্যান্স ও ব্যাংকিং একটি গাণিতিক ও থিওরিটিক্যাল  বিষয় তাই এ বিষয়ের প্রস্তুতি অবশ্যই হবে পরিকল্পিত ও সুবিন্যস্ত। সৃজনশীল প্রশ্নে থিওরী ও গাণিতিক প্রশ্ন  থাকবে।তবে বহুনির্বাচনি প্রশ্নে গাণিতিক ও থিওরী উভয় ধরনের প্রশ্ন থাকলেও থিওরীটিকাল প্রশ্ন বেশি থাকবে।তাই দুইটি অংশের জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে।তবে সৃজনশীল অংশের প্রস্তুতি বহুনির্বাচনি অংশে কাজে আসবে। অঙ্কের নিয়ম-কানুন,রীতি,নীতি ও সূত্রের ব্যবহার ভালোভাবে জানা থাকলে বহুনির্বাচনি প্রশ্নের গাণিতিক অংশের উত্তর দেয়া অনেকটাই সহজ হবে।

উত্তরে ধারাবাহিকতা:  মোট ১১টি প্রশ্ন থেকে ২টি বিভাগ থেকে ৩টি করে  যে কোন ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে।একই প্রশ্নের বিভিন্ন অংশের উত্তর(ক,খ,গ,ঘ)ধারাবাহিকভাবে লিখতে হবে।তবে বিশেষ প্রয়োজনে যেকোন অংশের উত্তর খাতায় যে কোন জায়গায় লিখলে এবং উত্তর সঠিক হলে পূর্ণ নম্বরই পাওয়া যাবে। একই লেখা বারবার লিখতে হবে না।যেমন; ৫নং প্রশ্নের উত্তর ক,আবার ৫নং প্রশ্নের উত্তর খ।উপরে শিরোনাম হবে ৫নং প্রশ্নের উত্তর; এরপর শুধু ক,খ,গ,ঘ লিখলেই হবে।উত্তরপত্রের একাধীক স্থানে রঙ্গিন কালি ব্যবহার করার দরকার নাই। জেলপেন  কখনোই খাতায় ব্যবহার করবে না। অনেক সুন্দর করে লিখতে গিয়ে একটি প্রশ্নের উত্তর কম দেয়ার চাইতে সাধারণভাবে সবগুলো প্রশ্নের উত্তর দেয়াই শ্রেয়। সুন্দর করে লিখার জন্য আলাদা কোন নম্বর বরাদ্দ নাই। সঠিক লিখার জন্যই পূর্ণ নম্বর বরাদ্দ। গাণিতিক প্রশ্নের উত্তর দেয়ার সময় ছক পেন্সিল দিয়ে  স্কেলের সাহায্যে করতে হবে। অঙ্কের ছকগুলো পাতার শেষে না করে উপরে বা মাঝখানে বড় করে করতে হবে।

সৃজনশীল প্রশ্নের উত্তর: একটি উদ্দীপকের অধীনে ৪টি প্রশ ্ন(জ্ঞান,অনুধাবন,প্রয়োগ ও উচ্চতর দক্ষতা) দেয়া থাকে। জ্ঞান ও অনুধাবন প্রশ্ন ২টি পাঠ্যবই থেকে সরাসরি দেয়া হয়। প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্ন ২টি দেয়া হয় উদ্দীপকের অলোকে। প্রতিটি প্রশ্নের উত্তর সম্পূর্ণ আলাদা ও স্বাধীন হবে। কেউ ইচ্ছা করলে ক,খ,গ এর উত্তর না দিয়ে শুধু ঘ এর উত্তরও লিখতে পারবে। তোমাদের অনেকের ধারনা গ ও ঘ এর উত্তর পরস্পর সম্পর্ক্যযুক্ত হবে।কিন্তু না,গ ও ঘ একই উদ্দীপকের অলোকে হলেও এদের বিষয়বস্তু আলাদা থাকে, তাই উত্তরের ধরণও হয় ভিন্ন।গ প্রশ্নের উত্তরের কোন অংশ ঘ প্রশ্নে ব্যবহারের দরকার নেই।